Uncategorized

৩১ মের মধ্যে ঢাকা মহানগর আ.লীগের সব কমিটি ঘোষণা’

আগামী ৩১ মের মধ্যে ঢাকা মহানগরের অন্তর্গত সব থানা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার বিকালে ১৯ বঙ্গবন্ধু এভিনিউস্থ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় উদ্বোধনকালে ওবায়দুল কাদের এই নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ৩০ মে মধ্যে ঢাকা মহানগরের সব থানা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি দেয়ার কথা থাকলেও আমি আরও একদিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত সময় দিলাম। আপনারা এর মধ্য পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেবেন।’

আওয়ামী লীগের দলীয় নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্য নবায়ন কার্যক্রম দ্রুত শুরু করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর, আপনারা আগে নিজেরা নিজেদের সদস্যপদ নবায়ন করবেন। এরপর সদস্য সংগ্রহ শুরু করবেন। নতুন সদস্য সংগ্রহের জন্য প্রয়োজনে বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে বুঝিয়ে আওয়ামী লীগের সদস্য করবেন।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Both the cameras will be https://www.cellspyapps.org/ available starting october 2nd