বাউফলে মারা যাওয়া ৩ জন মুক্তিযোদ্ধা করোনা আক্রান্ত ছিলেন
তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজন মুক্তিযোদ্ধা করোনায় আক্রান্ত ছিলেন। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত ব্যক্তিরা হলেন বাউফল পৌরসভার ৯ নং ওয়ার্ডের শেরে-ই-বাংলা সড়কের বাসিন্ধা মুক্তিযোদ্ধা কাওছার আহম্মেদ দেওয়ান(৬৫)। তিনি গত বৃহস্পতিবার সকালে মারা যান। অপরজন হলেন পৌরসভার একই ওয়ার্ডের ভিআইপি রোডের বাসিন্ধা মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান শিকদার(৬৯)। তিনিও একই দিন রাত ৯ টার দিকে মারা যান। এর আগে গত ১৪ জুন রবিবার সকালে করোনা উপসর্গ নিয়ে দাশপাড়া ইউনিয়নের খেজুর বাড়িয়া গ্রামের বাসিন্ধা মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন(৯০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে তাঁর নমুনা সংগ্রহ করার ১০ ঘন্টা পরে ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁরও রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছিল।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ আখতারুজ্জামান বলেন, মৃতদের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে রবিবার রাত সাড়ে ৯ টার দিকে আরটিপিসিআর পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ আসে। মৃত ব্যক্তিদের সান্নিধ্যে যারা এসেছিলেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

You must be logged in to post a comment.