leadnewsঅপরাধডেমরা

ডেমরায় ৭ বছরের শিশুকে বলাৎকার

ডেমরা নিউজঃ ডেমরায় ৭ বছরের এক ছেলে শিশু বলাৎকার শিকার হয়েছে। এ ঘটনায় ওই ছেলেটির মা বৃহস্পতিবার রাতে ডেমরা থানায় অভিযুক্ত মো. হৃদয়ের (১৬) বিরুদ্ধে মামলা করেন। ওইদিন দুপুর পৌনে ২ টার দিকে পূর্ব হাজীনগর লিটন তালুকদারের ভাড়া বাড়ীতে এ ঘটনা ঘটে। নরপশু হৃদয় ওই বাড়ীর ভাড়াটিয়া মো. মাহবুবুল হকের ছেলে। তাদের গ্রামের বাড়ী কুমিল্লার নাঙ্গলকোট থানার পেরিয়া গ্রামে। এদিকে ঘটনার পর থেকেই হৃদয় পলাতক রয়েছে। বর্তমানে ওই শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি) ভর্তি রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার স্নেহাশিস রায় বলেন নির্যাতনের শিকার শিশুটি ১ম শ্রেণীতে পড়াশুনা করে। একই বাড়ীর ভাড়াটিয়া হিসেবে হৃদয় প্রায়ই ছেলেটিকে তার ঘরে নিয়ে খেলা করতো। বৃহস্পতিবার দুপুরে শিশুর মা রান্নার কাজে ব্যস্ত থাকায় লম্পট হৃদয় কৌশলে ছেলেটিকে তার ঘরে নিয়ে বলাৎকার করে। এ ঘটনায় ভুক্তভোগীর ডাক চিৎকারে তার মা হৃদয়ের ঘরে গিয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এ সময় স্থানীয় প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ছেলেটিকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করা হয়েছে বলে জানিয়েছেন তার মা। হৃদয়কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান ¯েœহাশীষ রায়।