leadnewsসারা দেশ

বাউফলে করোনা উপসর্গ নিয়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে করোনা উপসর্গ জ্বর,কাশি ও শ্বাস কষ্ট নিয়ে৷ হাফেজ মাওলানা বশিরউল্লাহ (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে কালীশুরী হাই স্কুল সংলগ্ন বাড়ীতে মারা যান তিনি। মৃত বশিরউল্লাহ পোনাহুরা ফাজিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত)ডাঃঅাকতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পাঠানে হয়েছে। তার সান্নিধ্যে যারা এসেছিলেন তাদেরকে হোম কোয়ারেইন্টানে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।