বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর ঝালকাঠি জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ।
প্রতিনিধিঃ: বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর ঝালকাঠি জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় ঝালকাঠি প্রেসক্লাবের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি মোঃ শাহ মাহমুদ কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ শান্ত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মোঃ শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার আলী। প্রধান অতিথির বক্তব্যে মোঃ হারুন অর রশিদ বলেন সারা দেশে একটি করে স্কুল কলেজ জাতীয়করণ করা হলেও একটি মাদ্রাসাও জাতীয়করণ না করে শিক্ষায় ব্যবস্থায় বৈষম্য তৈরী করা হয়েছে। তাই স্কুল কলেজের ন্যায় মাদ্রাসাও জাতীয়করণ করতে হবে। তিনি আরো বলেন,নির্বাচনের আগে 5%ইনক্রিমেন্ট ও পূর্ণাঙ্গ বৈশাখী ভাতা দেয়ার আহ্বান জানান।এ সময়ে আরও উপস্থিত ছিলেন মোঃ আঃ বারেক শেখ,মোঃ জাকির হোসেন,মোঃ জসিম উদ্দিন ,মোঃ আঃ লতিফ হাওলাদার,মোঃ হুমায়ুন কবির,মোঃ মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক মীর মুহাম্মদ এনামুল হক। অনুষ্ঠান শেষে 35সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা।

You must be logged in to post a comment.