বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) ময়মনসিংহ বিভাগীয় ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত
ফিরোজ আলম:বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) ময়মনসিংহ বিভাগীয় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ ৮ ই সেপ্টেম্বর রোজ বুধবার সন্ধ্যা সাত ঘটিকায় অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বেউক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় শিক্ষক নেতা,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণট্রাস্টের সদস্য হারুন অর রশিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব মো: শান্ত ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ,সিনিয়র যুগ্ম মহাসচিব কে এম শামীম,সিনিয়র সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম,অর্থ সম্পাদক মেহেদী হাসান সরকার ও দ্প্তর সম্পাদক এলিন তালুকদার।
কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আতিকুর রহমান জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান ,প্রচার সম্পাদক জসিম উদ্দিন,গন শিক্ষা বিষায়ক সম্পাদক রাশেদুল ইসলাম,ত্রান ও পুনর্বাসন সম্পাদক জিয়া উদ্দিন,সাহিত্য সম্পাদক আজহারুল ইসলাম মুক্তা কেন্দ্রীয় সদস্য রঞ্জু মিয়া।
এসময় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা থেকে ময়মনসিংহ জেলা কমিটির সেক্রেটারি মোফাজ্জল হোসেন ,এমদাদুল হক,জাহাঙ্গীর আলম,সারওয়ার ইসলাম,আমিনুল ইসলাম,সোহেল হোসেন,জাহিদুল ইসলাম,আবু বকর সিদ্দিক সহ ময়মনসিংহ জেলা- উপজেলার বিভিন্ন পদ মর্যাদার নেতৃবৃন্দ।শেরপুর জেলা থেকে হোসাইন আহমদ,তাহমিনা আক্তারসহ শেরপুর জেলা নেতৃবৃন্দ।নেত্রকোনা জেলা থেকে কেন্দ্রীয় সহ আপ্যায়ন বিষায়ক সম্পাদক ফিরোজ খান,হাবিবুর রহমান সহ নেত্রকোনা জেলা নেতৃবৃন্দ। জামালপুর থেকে আশরাফুল ইসলাম,রঞ্জু মিয়া, শফিকুল ইসলাম আশরাফুল আলম, আশিকুর রহমান মাসুদ, খলিলুর রহমান,আব্দুল কাদির,মোজাফফর হোসেন, মনিরুজ্জামান শংকর ঘোষ ইউনুস আলী, জাহিদ হাসান প্রমুখ ।

You must be logged in to post a comment.