leadnewsজাতীয়

গত ২৪ঘন্টায় করোনায় দেশে আরও ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ৩১২

বাংলাদেশের প্রাণঘাতী ভাইরাস করোনার তাণ্ডব থামছেনই না। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯১ জনে। এছাড়া নতুন করে আরও ৩১২ জনের শরীরে প্রাণসংহারি ভাইরাসটি সংক্রমিত হওয়ায় আক্রান্ত বেড়ে হয়েছে ২৪৫৬ জন।

রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় আরও সাতজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯১ জনে। এছাড়া নতুন করে ৩১২ জন আক্রান্ত হওয়ায় এই সংখ্যাটা ২৪৫৬। এছাড়া নতুন করে নয়জন আরোগ্য লাখ করায় মোট ৭৫ জন সুস্থ হলেন।