Uncategorized

বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর মানবন্ধন-২০ জুলাই

ডেমরা নিউজঃ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলে বর্ধিত চাঁদা কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ২০ জুলাই জেলা সদরে মানবন্ধন পালন করবে -বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন

শনিবার বিকালে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর ঢাকাস্থ অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এসোসিয়েশনের সভাপতি মো. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় এসোসিয়েশনের মহাসচিব মো. জহির উদ্দিন হাওলাদার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণের বর্ধিত চাঁদা কর্তনের সিদ্ধন্ত প্রত্যাহার, সরকারি-কর্মচারীদের ন্যায় ৫ শতাংশ প্রবৃদ্ধি, বৈশাখীভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও মাদরাসাসহ সকল বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আগামী ২০ জুলাই সংগঠনের পক্ষে সারা দেশের প্রতিটি জেলায় সকাল ১১টায় মানববন্ধন কর্মসুচি পালনের আহবান জানান। যদি শক্ষিক র্কমচারীর বতেন থকেে অবসর ও কল্যাণ তহবলিে ১০% র্কতনরে  সিন্ধান্ত বাতিল করা না হয় তবে ৪ আগষ্ট ঢাকায় প্রতিবাদ সমাবেশ পালন করা হবে। সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. ফজলুল বারী বেলাল, যুগ্ম-মহাসচিব মো. জাহাঙ্গীর আলম,মোঃহোসনি মোবারক, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শান্ত ইসলাম, মোঃ কামরুজ্জামান, মোঃ হানিফ উদ্দিন খান প্রমুখ।

Something that has been ruined the old english verb wrecan meant to drive, buy cheap essay drive out, avenge