ডেমরায় ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার
ডেমরা নিউজ:ডেমরায় ১৪ বছরের এক স্কুল ছাত্রীকে অপরণের পর ধর্ষণের ঘটনায় ধর্ষক মো. সুজনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার হাজীনগর এলাকা থেকে সূজনকে গ্রেফতার করা হয়। এ সময় ধর্ষিতা ওই স্কুল ছাত্রীকে আসামীর হেফাজতে আটক অবস্থায় উদ্ধার করে পুলিশ। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজের ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে মামলার তদন্ত কর্মকর্তা মো. ওমর ফারুক। লম্পট সুজন ডেমরার বামৈল পূর্বপাড়ার মো. নুর ইসলামের ছেলে।
তদন্ত কর্মকর্তা ওমর ফারুক জানায়, গত ২৩ মার্চ পূর্ব পরিকল্পিতভাবে ধর্ষক সুজন তার সহযোগীদের নিয়ে ভুক্তভোগী মেয়েটিকে তার স্কুলের সামনে থেকে অপহরণ করে। এ ঘটনায় ধর্ষিতার মা নাসিমা বেগম তাদের বিরুদ্ধে আদালতে একটি পিটিশন মামলা করেন। পরবর্তীতে ওই পিটিশন গত ১৪ মে ডেমরা থানায় আসে। এ ঘটনায় আদালতের নির্দেশে ১৮ মে রাতে আসামীদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অপরাধে ডেমরা থানায় ১ টি মামলা হয়।

You must be logged in to post a comment.