leadnewsজাতীয়রাজনীতি

বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই-অধ্যক্ষ শাহজাহান সাজু

বিশেষ প্রতিনিধিঃ সাবেক ছাত্রনেতা ও জাতীয় শিক্ষক নেতা এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেছেন- বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। শনিবার সরাইল উপজেলার শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের শাহজাদাপুর ইউনিয়ন শাখার সভাপতি সহিদুজ্জামান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, জগদিশ চন্দ্র সরকার, ইউনুস খা, রোটারিয়ান সাইফুল ইসলাম বাবুল, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা আমান উল্লাহ আমান, ছাত্রনেতা রাফী হোসেন, দিদার আলম প্রমুখ।
অধ্যক্ষ শাহজাহান আলম সাজু সকল মতবিরোধ ভুলে আওয়ামী লীগ নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান। মতবিনিময় সভা শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শাহজাদাপুর বাজারে সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।