leadnewsধর্ম

ফজরের নামাজের সময় মৃত্যুর আকুতি পূরণ হলো সেই যুবকের‍

ফজরের আজান ভেসে আসছে মুয়াজ্জিনের মধুর কণ্ঠে। বাইরের আলো-আধাঁরিতে ঝিরিঝিরি বৃষ্টি। ঠিক এমনই এক মুহূর্তে যেন নিজের মৃত্যু হয়, আল্লাহর কাছে সেই কামনা করেছিলেন তাসনিম আহসান নামে এক যুবক। গত ৭ অক্টোবর এমন আকুতি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।

বৃহস্পতিবার ফজর নামাজের সময়ই না ফেরার দেশে পাড়ি জমান সেই যুবক (ইন্নাল্লিাহি…রাজিউন)।

তাসনিমের সেই পোস্ট তিন মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, সদ্য প্রয়াত সেই যুবক মরণব্যাধী বোন মেরু ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তাসনিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী তমা আলম। বৃহস্পতিবার তাসনিমের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই মৃত্যুর বিষয়টি জানিয়ে স্ট্যাটাস দেন তমা।

তিনি লেখেন, ‘আমার স্বামী Tasneem Ahsan আজ ফজরের ওয়াক্তে আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন। আপনাদের সবার কাছে তার মাগফিরাত কামনা করে দেয়ার আবেদন করছি।’

নেটিজেনরা তাসনিমের স্ট্যাটাস শেয়ার করে তার আত্মার মাগফিরাত কামনা করছেন। স্ট্যাটাসটি নিজের অফিসিয়াল পেজে শেয়ার করেছেন দেশের জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ।

তিনি লেখেন, আহ! কী চমৎকার আকুতি! কতো সুন্দর প্রস্তুতি! বান্দার আকুতি কি দারুণভাবে পূরণ করেন মালিক! এর আগে জাভেদ কায়সার (রহ:) আল্লাহর কাছে মক্কার হারামে মৃত্যু কামনা করেছিলেন। বহু বছর পর তার সে দোয়া কবুল করেছেন মালিক। দোয়া কবুলের এসব কাহিনী যেন আমাদেরকে মালিকের দিকে অগ্রসর হতে সাহায্য করে। হে মালিক,এমন জীবন দিও যেন প্রস্তুত হয়ে যেতে পারি!

এরপর থেকে নিজের মৃত্যু নিয়ে তাসনিমের স্ট্যাটাসটি হু হু করে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকের হৃদয়ে প্রচণ্ডরকম ঝাঁকুনি দিয়ে গেছেন তাসনিম।