নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র ৭৭ নেতাকর্মী কারাগারে
নারায়ণগঞ্জ আড়াইহাজারের একটি নাশকতার মামলায় জেলা বিএনপি’র সহ-সভাপতিসহ ৭৭ জন নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আক্তারের আদালতে মামলার ৮৭ জন আসামীর মধ্যে ৮১ জন নেতাকর্মী আত্মসমর্পণ করলে আদালত এ আদেশ দেন।
এ মামলায় বাকি ৪ আসামীকে ২ দিনের জামিন দিয়েছেন আদালত। তারা হলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আড়াইহাজার থানা যুবদলের সভাপতি জুয়েল, ছাত্রদল নেতা সোহাগ ও আইনজীবী কামাল।
কারাগারে পাঠানো বিএনপি নেতাদের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, আড়াইহাজারে আরেকটি নাশকতার মামলায় হাইকোর্ট থেকে বিএনপির ৮৭ জন জামিনে ছিলেন। ২৫ অক্টোবর সেই জামিনের মেয়াদ শেষ হয়। সেদিন আজাদ হাজির হলে ৩১ অক্টোবর পর্যন্ত তাকে জামিন দেয় আদালত। আজকে জামিনের মেয়াদ শেষ হওয়ায় দলের ৮১ জন নেতাকর্মী আদালতে হাজির হলে আদালত ৪ জনের জামিন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠিয়েছেন।
কেন্দ্রীয় বিএনপি’র সহ আর্ন্তজাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা এটা। কারাগারে যাদের কারাগারে পাঠনো হয়েছে তাদের মধ্যে জেলা বিএনপির সহ সভাপতি লুৎফর রহমান আব্দু ও আব্দুল মতিন রয়েছেন। আমরা আইনী প্রক্রিয়ায় দ্রুত সকলের জামিনের জন্য চেষ্টা করবো।
প্রসঙ্গত, ৬সেপ্টেম্বর আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আওয়ামীলীগের লোকজন বাধা দিলে সেখানে সংঘর্ষে ঘটনায় কেন্দ্রীয় বিএনপি নেতা সহ ৮৭ জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামী করে পুলিশ বাদি হয়ে মামলা করে।

You must be logged in to post a comment.