নওগাঁয় বাঁশবোঝাই ট্রাক উল্টে ৫ জন নিহত
নওগাঁর মান্দা উপজেলায় বাঁশবোঝাই ট্রাক উল্টে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তত চারজন।
আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজীগোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে।
ওসি বলেন, ট্রাকটি জয়পুরহাটের পাঁচবিবি থেকে রাজশাহীর মোহনপুরে যাচ্ছিল পান আনতে। ট্রাকের উপরে একটি পান বরজের ওয়াসি (পান গাছ থাকে এমন মাচা) ছিল। ট্রাকে করে সাত থেকে আটজন ব্যবসায়ীও যাচ্ছিলেন পান আনতে।
হাজীগোবিন্দপুরে ট্রাকটি রাজশাহীগামী আরেকটি বাসকে পাশ কাটাতে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচ থেকে ছয়জন নিহত হয়। নিহতরা ট্রাকের নিচে চাপা পড়েছে।

You must be logged in to post a comment.