ডেমরায় হেরোইন-ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩
ডেমরা নিউজ: ডেমরা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে হেরোইন-ইয়াবা ও গাঁজাসহ ৩ চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে ২৫০ পুড়িয়া হেরোইন, ২৫ পিস ইয়াবা ও ৫০ পুড়িয়া গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হল- ঢাকার বংশালের আবদুল খালেকের ছেলে মো. রাসেল (২৪), চাঁদপুরের উত্তর মতলব থানার গোপালকান্দি গ্রামের শাহালম খাঁনের ছেলে সবুজ খাঁন (২৭) ও একই এলাকার বেলতলীর আবুল কালামের ছেলে মো. আবদুল্লাহ (১৯)।
ডেমরা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা ডেমরা এলাকায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে মাদক বিক্রি করত। এসব বিষয়ে শুক্রবার রাতেই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে পৃথক ৩ টি মামলা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

You must be logged in to post a comment.