Uncategorized

নৌকায় ভোট চাইলেন এমপি আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা

ডেমরা নিউজ: দেশ ও জাতীর কল্যাণে আবারো নৌকায় ভোট চেয়েছেন এমপি আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা। মঙ্গলবার বিকালে ডেমরার কোনাপাড়া এশিয়াটিক শপিং মল প্রাঙ্গনে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়। এ সময় চা চক্রের এক পর্যায়ে দেশ ও জাতীর কল্যাণে আবারো নৌকায় ভোট চেয়েছেন এমপি আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা।  সঙ্গে ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা গোলাম মোর্শেদ অরুন, সামসুল হক খান স্কুল এন্ড কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি মাহফুজুর রহমান মোল্লা শ্যামল, জামাল উদ্দিন পাটোয়ারী, ফজলুল হক বাবু,যাত্রাবাড়ি থানা শ্রমিক লীগের সাধারন সম্পাদক বাচ্চু খন্দকারসহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। এদিন  এমপি হাবিবুর রহমান মোল্লা  স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ মোলাকাত ও শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি বলেন, ঈদে ঢাকা-৫ নির্বাচনি এলাকায় নেতাকর্মীদের সতর্ক পাহারায় যে কোন বাসা বাড়িসহ এলাকায় কোন প্রকার দূর্ঘটনা বা অপ্রীতকর ঘটনা ঘটেনি।  প্রতিটি ঈদে একই ভাবে পাহারা দিয়ে এলাকার সাধারন মানুষের নিরাপওা দেয়ার  জন্য আহবান জানান এমপি হাবিবুর রহমান মোল্লা।

Senator stephen douglas, refusing to have this fraudulency, threw away his southern support when he fought essay writers https://pro-essay-writer.com for a fair election, and the result was the lecompton constitution voted on as a whole