leadnewsডেমরা

তমিজউদ্দিন-জায়েদা ফউন্ডেশন চিত্রাঙ্কন ও সাধারণ-জ্ঞান প্রতিযোগীতা

অমর ২১ শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীর ডেমরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান, রচনা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তমিজউদ্দিন-জায়েদা ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার দিনব্যাপী ওই বিদ্যালয় প্রাঙ্গনে এসব কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন ওই ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদক মোছা. আনজুমান আরা।
এদিন অমর শহীদদের স্মরণে সকালে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা খালিপায়ে প্রভাতফেরী ও শহীদ মিনারের বেদীতে পুস্পার্ঘ নিবেদন করেন। ওই দিন বিকালে ভাষা শহীদদের স্মরণে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সকল ভাষা শহীদদের প্রতি বিনম্রশ্রদ্ধা জ্ঞাপন করে ভাষা অন্দোলনের ঘটনা প্রবাহ, সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন করা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্যসহ সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এতে সভাপতিত্ব করেন ডেমরা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী অহিদুজ্জামান অহিদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৯ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর সালাহ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মুজিবুর রহমান, মো. আবুল হাসেম জুলু, মো. আব্দুল কাইয়ূম, মো. আব্দুল বারেক, মো. সিরাজুল ইসলাম ও মো. জাকির হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিশুদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরন পুরাস্কার হিসেবে বিতরণ করা হয়।