ঢাকা—৫ আসনের মধ্যে কোনো প্রকার সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও নৈরাজ্য সৃষ্টিকারীদের স্থান হবেনা- এমপি কামাল
মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদ্য নির্বাচিত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন শপথ গ্রহণের পরপরই হুংকার দিয়ে বলেন, ঢাকা—৫ আসনের মধ্যে কোনো প্রকার সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও নৈরাজ্য সৃষ্টিকারীদের স্থান হবেনা।
গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডেমরার কোনাপাড়া এলাকায় বিজিত দলের নেতা—কর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
কামাল হোসেন বলেন, আমি আজ এমপি হিসেবে শপথ গ্রহনের মাধ্যমে ঢাকা—৫ আসনের সকল সাধারণ মানুষের জান মালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছ। যে ভাবেই হোক এ দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে সকল কে সাথে নিয়ে পালন করবো ইনশাল্লাহ। আজ থেকে আমার ঢাকা—৫ আসেন কোন প্রকার সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও নৈরাজ্য সৃষ্টি কারীদের স্থান হবে না আমার এলাকায় এসব কিছুই চলবে না। আমরা জনগণের সমর্থনে এসেছি তাই জনগণকে সাথে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে যা কিছু করা দরকার তাই করা হবে যে কোনো মূল্যে এসব অপরাধ সমাজ থেকে দূর করা হবে।
কামাল বলেন, সন্ত্রাস চাদাবাজ ও মাদকের শিকড় সহ উপড়ে ফেলা হবে এছাড়া আমার সাথে তোলা ছবি ব্যবহার করে যদি কেউ অন্যায় কাজ করে তবে তাকে সোজা পুলিশে দিবেন। এ সময় তাকে ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত করায় এলাকার সকল শ্রেনী—পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্যেখ্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা—৫ (ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী থানার একাশ) আসনে কামাল হোসেন দাঁড়িপাল্লা মার্কায়—৯৭৬৮৬ ভোট পেয়ে ৯৮৪৫ ভোটের ব্যাবধানে বিএনপি নবী উল্লাহ নবী কে পরাজিত এমপি নির্বাচিত হন।

