বাউফলে খাস জমিতে পাকা ভবন নির্মাণ
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের কনকদিয়া বাজারের খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণ করার অভিযোগ ওঠেছে ওই বাজারের কাঠ ব্যবসায়ী নিজাম কাজীর বিরুদ্ধে।
শনিবার সরেজমিন দেখা গেছে, কনকদিয়া বাজারের পূর্ব পাশে একটি সমিলের কাছে সরকারের ১ নম্বর খাস খতিয়ানের দেড় শতাংশ জমি দখল করে কাঠ ব্যবসায়ী নিজাম কাজী পাকা ভবন নির্মাণ করছেন। ইতি মধ্যে ওই ভবনের ইটের গাঁথুনি শেষ করা হয়েছে। ছাদ ঢালাইর জন্য রড বাধার কাজ চলছে। ২-১ দিনের মধ্যে ছাদ ঢালাই দেয়া হবে। সামনে বালু স্তুপ করে রাখা হয়েছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে নিজাম কাজী ঘটনাস্থল থেকে গা ঢাকা দেন। এরপর বক্তব্য নিতে তার ০১৭১৪৮৯৬৪১৫ নম্বরে মোবাইল ফোনে একাধিক বার কল দেয়া হলেও তা বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালী বলেন,‘ নিজাম কাজীকে খাস জমিতে ভবন নির্মাণ করতে নিষেধ করা হয়েছে। তার পরে তিনি কি ভাবে ভবন নির্মাণ করছেন ? আমি বিষয়টি দেখছি।’

You must be logged in to post a comment.