leadnewsডেমরাবিনোদন

ঢাকা পূর্বাঞ্চল নাট্যগোষ্ঠীর ইফতার ও দোয়া মাহফিল

ডেমরা প্রতিনিধি ঃ ঢাকা পূর্বাঞ্চল নাট্যগোষ্ঠীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ডেমরার ষ্টাফ কোয়ার্টার কিউট পার্ক সংলগ্নে সংগঠনের নিজ কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময়ে নবগঠিত নাট্যগোষ্ঠীর সকল সদস্যের পরিচিতি তুলে ধরে আগামী দিনের কর্মসূচীর উপর বিষদ আলোচনা করা হয়। সংগঠনের সভাপতি আবুল হোসেন ভূইয়ার সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন রামপুরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিক, সংগঠনের উপদেষ্টা আব্দুর রাজ্জাক খাঁন, সাধারন সম্পাদক এনায়েত হোসেন হীরু, সহ-সভাপতি হালিম মিয়া, প্রকাশ সরকার সুমন, আব্দুর রউফ তালুকদার,মজিবুর রহমান ওয়াসিম, যুগ্ন- সম্পাদক রিপন মাহমুদ, মুনসুর মোল্লা, মুনসুর শেখ,সাংগঠনিক সম্পাদক ফোরকান মিয়া প্রমূখ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ভূইয়া বলেন,নাটক সমাজ গড়ার হাতিয়ার। দেশ ও সমাজকে সুন্দর রাখার প্রয়াসে শিল্পীরা নাটকের মাধ্যমে দর্শকদের বার্তা প্রদান করে এবং চিত্তবিনোদনের সৃষ্টি করে। শুধু চিত্তবিনোদনই নয়,এ দেশ ও সমাজকে সুন্দর রাখার দায়িত্ব শিল্পীদেরও রয়েছে বলে আমরা মনে করি। সাধারন সম্পাদক এনায়েত হোসেন হীরু বলেন সুষ্ঠ ও দেশীয় সাংস্কুতিক চর্চা অনুশীলনের জন্য এ সংগঠনের সূচনা। তিনি আরও বলেন শুধু সাংস্কুতিক চর্চাই নয় মানবকল্যানেও এ সংগঠন অগ্রনী ভুমিকা রাখবে। পরিশেষে দেশ ও জাতির কল্যানে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আব্দুর রাজ্জাক। এ সময়ে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।