প্রবাসী স্বামীর টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী!
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১০ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে এক প্রবাসীর স্ত্রী (২৭) উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি এক পুত্রসন্তানের জননী। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে আদমদীঘি থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বামী।
অভিযোগে জানা যায়, ১১ বছর আগে উপজেলার সান্তাহার পৌর শহরের নামা পোঁওতা গ্রামের এক মালদ্বীপ প্রবাসীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ওই মেয়ের।
তাদের ঘরে ১০ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। চার বছর প্রবাস জীবনের সকল টাকা স্ত্রীর নামে পাঠাতেন ওই প্রবাসী।
সম্প্রতি নামা পোঁওতা গ্রামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন তার স্ত্রী। বিষয়টি জানাজানি হলে তার স্ত্রীর কাছে রাখা ১০ লাখ টাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণের চেইন, হাতের বালা, কানের দুল এবং সংসারের আসবাবপত্র নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান ওই গৃহবধূ।
খবর শুনে ১৫ দিন পর তড়িঘরি করে দেশে ফিরেন প্রবাসী স্বামী। সকল সম্ভাব্য জায়গায় খোঁজাখুজি করে স্ত্রী ও ছেলের সন্ধান না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
মালদ্বীপ প্রবাসী জানান, প্রবাস জীবনের জমানো ১০ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার এবং বাড়ির যাবতীয় আসবাবপত্র এলাকায় বিক্রি করে পালিয়ে গেছেন তার স্ত্রী। তিনি ন্যায়বিচার চান।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, ভুক্তভোগী স্বামীর অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You must be logged in to post a comment.