leadnewsডেমরা

ঢাকা নগরী ডেমরা থানা কর্তৃক আয়োজিত সারুলিয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত।

ডেমরা নিউজ:
ঢাকা নগরী ডেমরা থানা কর্তৃক আয়োজিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত। ঢাকা দক্ষিণ ৬৮নং ওয়ার্ড সারুলিয়া স্বেচ্ছাসেবকলীগের পথসভা অনুষ্ঠিত হয়েছে। আরাফাত হোসেন সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি আলহাজ¦ কামরুল হাসান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ জাফর মাহমুদ মামুন, আমিনুল ইসলাম, ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মাহমুদুল হাসান পলিন, শাহনাজ বেগম (শেফালী), মোঃ মাসুম বিল্লাহ, ৬৮নং ওয়ার্ড তরুণ সমাজের অহংকার আওয়ামীলীগ নেতা মোঃ আরিফুর রহমান আরিফ ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।