leadnewsডেমরা

ডেমরা সার্কেল ভূমি অফিসে দ্বিতীয় দফায় সফল গণ—শুনানী অনুষ্ঠিত

মো. বশির উদ্দিন; ডেমরা সার্কেল ভূমি অফিসে দ্বিতীয় দফায় সফল গণ—শুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সহকারি কমিশনার (ভূমি) ডেমরা রাজস্ব সার্কেল প্রাঙ্গনে মিসকেস নিষ্পত্তিসহ নামজারি—অনলাইনে ভূমি উন্নয়নকর আদায় ও নানা বিষয়ে গণশুনানী করেন সহকারি কমিশনার (ভূমি), এন. এম. আবদুল্লাহ—আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন ডেমরা রাজস্ব সার্কেলের কানুনগো মোহাম্মদ শহীদুল্লাহ্, সার্ভেয়ার মো: আনোয়ার হোসেন সহ কর্মকর্তা—কর্মচারিবৃন্দ।

এদনি বেশ কিছু মিসকেস সেবাপ্রার্থীসহ জনগনের সম্মুখে নিষ্পত্তি করেন। এছাড়া প্রথম গণ—শুনানীর (গত ৯ জানুয়ারী) পর থেকে আবেদন করা নামজারি নিষ্পত্তির হার প্রায় শতভাগ। এ পর্যায়ে গত শুনানীতে নামজারি ২৮ দিনে নিষ্পত্তি করা হলেও এবার তা ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া বর্তমানে দালালমুক্ত সেবাগ্রহন সেবাপ্রার্থীরা। এতে মানুষের হয়রানি শূন্যের কোঠায় পৌঁছেছে বলে জানিয়েছেন সেবাপ্রার্থীরাসহ সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তারা।

ভূমি অফিসের কর্মকর্তা সূত্রে জানা যায়, পূর্বে অনেক মিসকেসের জট থাকলেও বর্তমান সহকারী কমিশনারের (ভূমি) সুষ্ঠু তদারকিতে তা বহুলাংশে কমিয়ে আনা হয়েছে। এছাড়া তিনি যোগদানের পর থেকে এ পর্যন্ত ৪ শতাধিক মিসকেস নিষ্পত্তি হয়েছে। এতে সরাসরি উপকৃত হয়েছে সাধারণ জনগন।

গণ—শুনানীতে সেবাগ্রহীতা রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মো. শাহরিয়ার হোসেন ও সিদ্দিকুর রহমান খাঁনসহ আরও অনেকে জানায়, তারা দ্বিতীয় দফার গণ—শুনানীতেও ন্যায় বিচার পেয়েছেন ও মিসকেসগুলো দ্রুত সময়ে নিষ্পত্তি হয়েছে। অন্যান্য সেবাপ্রার্থীরাও সেবাগ্রহনে কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি।

ভূমি অফিসের কাজের এ ধারাবাহিকতা স্থায়ীভাবে বজায় রাখার বিষয়ে সহকারি কমিশনার এন. এম. আবদুল্লাহ—আল মামুন বলেন, জনগনের সাধারণ সেবা নিশ্চিত করার পাশাপাশি সরকারি খাস জমি উদ্ধারে জোরদার পদক্ষেপ গ্রহন করা হয়েছে। আর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে উম্মেদার (ভেজাল সৃষ্টিকারী) ও দালালমুক্ত সার্কেল পরিচালনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এছাড়া ভিপি খাসভুমি চিহ্নিত করেও বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে।