ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ হতে ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ হতে ২,১৭০ পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
অদ্য ০১ আগস্ট ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ০০:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬,৫১,০০০/- (ছয় লক্ষ একান্ন হাজার) টাকা মূল্যের ২,১৭০ (দুই হাজার একশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। রোকেয়া @ ধলু (৩০) ও ২। মোঃ জালাল (৩৩) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

You must be logged in to post a comment.