leadnewsঅপরাধডেমরা

ডেমরায় ৪ ছিনতাইকারী গ্রেফতার

ডেমরা নিউজঃ : ডেমরায় র‌্যাব-১০ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড্ কোম্পানির অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪ টি ধারালো ছুড়ি, নগদ ৩৭০০ টাকা ও ৪ টি মোবাইল সেট উদ্ধার করে র‌্যাব-১০। বুধবার তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার রাতে এ বিষয়ে র‌্যাব-১০ ডেমরা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওইদিন সকালে ডেমরার ষ্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- যাত্রাবাড়ীর মাতুয়াইলে বসবাসরত পটুয়াখালীর বাউফল থানার সিংড়াকাঠি গ্রামের আব্দুল বারেক মোল্লার ছেলে মো. মহসিন মোল্লা (৪২), ডেমরা দেইল্লা এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মো. কবির হোসেন (৪০), যাত্রাবাড়ীর মাতুয়াইলের আব্দুল লতিফ সরদারের ছেলে আব্দুর রহিম সরদার (২৮) ও ডেমরার দেইল্লা এলাকার নিমাই সরকারের ছেলে নীল মনি সরকার (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার অপারেশন অফিসার মো. নূরে আলম সিদ্দিকী।