ডেমরায় ইমারত নির্মান শ্রমিকদের আলোচনা সভা ।
বিশেষ প্রতিনিধিঃ ডেমরায় ইমারত নির্মাণ শ্রমিকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।সোমবার সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর ৬৭নং ওয়ার্ড এর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে পূর্ব বক্সনগর এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হারুন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মালেক খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৭,৬৮,ও৬৯ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর প্রার্থী হোসনে আরা শাহিন । ডেমরা থানা নির্মান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মজিদ মোল্লার সার্বিক তত্ত্বাবধানে ও ৬৭নং ওয়ার্ড নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় এসময়ে আরও উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা মোহাম্মদ আলী,মোঃ আকাশ,মোঃ মোরশেদ আলী,ফিরোজ আলম, মোখলেছুর রহমান পিন্টু, মোঃ সবুজ,সালাউদ্দিন ও ইউসুফ আলীসহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ্র । সভায় ইমারত নির্মাণ শ্রমিকের নানাবিধ সমস্যাদি বর্ণনা করে বক্তব্য রাখেন এবং উক্ত সংগঠনের উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয় ।

You must be logged in to post a comment.