ডেমরায় ১৪ হাজার পিস ইয়াবাসহ ফিরোজ শেখ গ্রেফতার ।
ডেমরা নিউজ: ডেমরায় র্যাব-৩ এর অভিযানে ১৪ হাজার পিস ইয়াবাসহ মো. ফিরোজ শেখ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। কাভার্ডভ্যানে ইয়াবা পরিবহণের সময় বুধবার স্টাফ কোয়ার্টার বাসস্ট্যান্ড এলাকায় র্যাবের বিশেষ চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি করে ওই কাভার্ডভ্যানের চালকের সিটের পেছন থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা। এ সময় কাভার্ডভ্যানটি জব্দ করে র্যাব। ফিরোজ শেখ গোপালগঞ্জের মুকসুদপুর থানার পাইকদিয়া গ্রামের মৃত আরিফ শেখের ছেলে। তিনি বর্তমানে নারায়গঞ্জের সদর থানার ভুইগড় এলাকার আফজাল মেম্বারের বাড়ির ভাড়াটিয়া।

You must be logged in to post a comment.