যাত্রাবাড়ীতে র্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডেমরা নিউজ:রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার; ট্রাক জব্দ।
অদ্য ০৫ আগস্ট ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৯:৫৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২১,০০,০০০/- (একুশ লক্ষ) টাকা মূল্যের ৭০ (সত্তর) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ স্বপন (৩৬) ও ০২। মোঃ জহিরুল ইসলাম (২৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি কার্গোট্রাক, ০২টি মোবাইল ফোন ও নগদ ৮২০/- (আটশত বিশ) টাকা জব্দ করা হয়।

You must be logged in to post a comment.