Uncategorized

ডেমরায় হেরোইন-ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

ডেমরা নিউজ:ডেমরায় পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের শরীর তল্লাশি করে ১০০ পুড়িয়া হেরোইন ও ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। রোবাবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার কোনাপাড়া এলাকা থেকে মাদক বিক্রির সময় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- কোনাপাড়া নূরাণি মসজিদ সংলগ্ন মো. সেলিম মিয়ার ছেলে শাহজাহান সিরাজ জনি (২৮) ও শাহজালাল রোডের নাহিদ ভিলা সংলগ্ন কাজি জামাল হোসেনের ছেলে ইমরান হোসেন ফয়সাল (১৬)। এ বিষয়ে রোববার রাতেই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

There’s a lot you can learn from reading across the lit mag market craft and technique, editorial preferences, lit mag trends, buy essays online and modern discourse on timely subjects