leadnewsডেমরা

ডেমরায় ২১ লক্ষ টাকা ও ১১ টি দামি মোবাইলসহ গ্রেফতার-১

ডেমরা নিউজ:ডেমরায় পুলিশের অভিযানে মো. ওমর ফারুক (৩৯) নামে মোবাইল চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে নগদ ২০ লক্ষ ৯৯ হাজার টাকা ও ৬ টি আই ফোনসহ বিভিন ব্র্যান্ডের মোট ১১ টি দামি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার সন্ধার পরে বাঁশেরপুল ডেমরা—যাত্রাবাড়ী সড়ক সংলগ্ন থেকে তাকে প্রথমে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তল্লাশি করলে তার সঙ্গে থাকা কালো রঙের ব্যাগ থেকে মোবাইল ক্রয়—বিক্রয়ের উদ্যেশ্যে রাখা প্রায় ২১ লক্ষ টাকা, ৬ টি আই ফোন, ২ টি স্যামসাং, ১ টি গ্যালক্সি ও ২ টি ওয়ান প্লাস মোবাইল উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে বুধবার রাতেই আটক ফারুকের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ফারুক চাঁদপুরের উত্তর মতলব থানার মধ্য ইসলামাবাদ গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, ফারুককের কাছ থেকে উদ্ধার টাকা ও ফোনগুলোর মালিকানার বিষয়ে সে সঠিক কোন উত্তর দিতে পারেনি। তাই তার বিরুদ্ধে ৪১৩ পেনাল