leadnewsসারা দেশ

পূর্বধলার হোগলা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি গঠনে অনিয়ম ও শিক্ষক কর্মচারী নিয়োগ বানিজ্যের প্রতিবাদে মানববন্ধন 

প্রতিনিধিঃ নেত্রকোণা জেলা পূর্বধলা উপজেলার হোগলা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি গঠনে অনিয়ম ও শিক্ষক কর্মচারী নিয়োগ বানিজ্যের প্রতিবাদে হোগলা চৌরাস্তা মোড়ে মানববন্ধন করেছে শতাধিক শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে কমিটি গঠন নিয়ে অনিয়ম ও শিক্ষক কর্মচারী নিয়োগের নামে বানিজ্যের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, অভিভাবকদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বিদ্যালয়ের জমিদাতা কাজল চন্দ, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী, যুবলীগ নেতা বুলবুল মীর, হোগলা ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল খান, সাবেক প্রধান শিক্ষকের ছেলে রফিকুল ইসলাম, শিক্ষার্থীর অভিভাবক ফরিদুল হক, যুবলীগ নেতা বুলবুল খাঁ প্রমূখ।
বক্তারা বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে অনিয়মের মাধ্যমে অবৈধ পকেট কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন ও শিক্ষক কর্মচারী নিয়োগের নামে বানিজ্য বন্ধের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
 এবিষয়ে হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রশীদ সরকার বলেন, হোগলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বিধিসম্মতভাবে সকল প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে অনলাইনে প্রেরন করা হলে বোর্ড অনুমোদন দিয়েছে। এ বিষয়ে দুলাল খান বাদী হয়ে কোর্টে একটি মামলা দায়ের করেন‌। মামলার নোটিশ পাঠালে আমরা তার উকিলের মাধ্যমে যথাযথ জবাব দিয়েছি। বিজ্ঞাপন এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রমের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। নিয়োগের বিষয়ে যে অভিযোগ আনা হয়েছে এগুলো গুজব, ভিত্তিহীন ও অবান্তর। এই বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার এবং অডিট অফিস বরাবর অভিযোগ করলে গতকাল শিক্ষা অফিস তদন্তে আসলে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের সামনে আমাকে সরাসরি হুমকি দিচ্ছে এবং আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।