leadnewsঅপরাধডেমরা

ডেমরায় স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার

ডেমরানিউজঃ ডেমরায় স্ত্রীর দায়ের করা যৌতুকের জন্য মারধর করার অপরাধের মামলায় হাসিবুল হাসান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় সোমবার রাতে ডেমরা থানায় ভুক্তভোগী ওই গৃহবধূ সানজিদা হাবীব শ্যামলী (২৩) তার স্বামী হাসিবুল হাসানের বিরুদ্ধে মামলা করেন। পরে ওই রাতেই হাসিবুলকে তার বাড়ী থেকে গ্রেফতার করে কোনাপাড়া ফাঁড়ীর পুলিশ। হাসিবুল ডেমরার মুসলিমনগর এলাকার সাদেকের বাড়ীর ভাড়াটিয়া। তিনি ফরিদপুরের নগরকান্দা গ্রামের বিলগুবিন্দপুর গ্রামের মৃত মনির উদ্দিন সর্দারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোনাপাড়া ফাঁড়ীর ইনচার্জ এসআই মো. শাহ আলম বলেন, গত ২ বছর আগে ফরিদপুরের সদর থানার আজলবেড়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে শ্যামলীর সঙ্গে বিয়ে হয় গ্রেফতার হাসিবুলের। বিয়ের সময় শ্যামলীর অভিভাবক হাসিবুলকে যৌতুক হিসেবে নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা ও ১ লক্ষাধিক টাকার আসবাবপত্র ও স্বর্ণালংকার দেন। বর্তমানে তাদের সংসারে সোয়েব নামে ১৩ মাসের একটি ছেলে রয়েছে। পরবর্তীতে ব্যবসার জন্য শ্যামলী তার পিত্রালয় থেকে হাসিবুলের দাবিকৃত আরও ১ লক্ষ টাকা এনে দেন। এতেও ক্ষান্ত হয়তি লম্পট হাসিবুল।

এসআই শাহ আলম আরও বলেন, গত বেশকিছুদিন ধরে হাসিবুল আবারও ব্যবসার উদ্যেশ্যে আরও ১ লক্ষ টাকার জন্য শ্যামলীকে চাপ প্রয়োগ করে শারিরীক ও মানসিক অত্যাচার করতে থাকে। তার দাবিকৃত টাকার জন্য গত ১৭ ডিসেম্বর সোমবার সকালে শ্যামলীকে বেদম প্রহার করেন হাসিবুল।