শেখ হাসিনার জন্মদিনে পথশিশুদের মাঝে খাবার বিতরণ
ডেমার নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানী ডেমারসহ আশপাশের এলাকায় দুস্থ, অসহায়, এতিম ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা। এর আগে প্রধানমন্ত্রীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় ডেমরার কোনাপাড়ায় জামে মসজিদে ১১টার দিকে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, যাত্রাবাড়ী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাচ্চু খন্দকার, যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন নীরু, আওয়ামী লীগ নেতা কৌশিক আহমেদ জসিম, এনামুল ইসলাম এনাম,কাজী খলিলুর রহমানসহ স্তানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রধানমন্তীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত, দোয়া করা হয়।
এছাড়া এমপি হাবিবুর রহমান মেল্লার নির্দেশে নির্বাচনী এলাকা ঢাকা-৫ এর প্রতিটি মসজিদে প্রধানমন্ত্রীর জন্য দেয়া ও তবারক বিতরণ করা হয়।

You must be logged in to post a comment.