ডেমরায় শীতলক্ষ্যা নদী থেকে মজুরের অর্ধ গলিত লাশ উদ্ধার
ডেমরা নিউজ:ডেমরায় মো. সেলিম (২৩) নামে এক দিন মজুরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ডেমরা নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ। সোমবার দুপুরে রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়না তদন্ত কার্যক্রম প্রক্রিয়া চলে। গত রোববার বিকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ সারুলিয়া মসজিদ ঘাট সংলগ্ন নদী থেকে ওই লাশ উদ্ধার করে সুরতহাল শেষে সন্ধায় হাসপাতাল মর্গে পাঠায়। তবে লাশ ফুলে ফেঁপে পচে যাওয়ায় চেহারা বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা গত ৪/৫ দিন আগের লাশ বলে মৃতের শরীর থেকে পোকা বেরুচ্ছিল। তবে এ মৃত্যুর রহস্য সম্পর্কে জানা না গেলেও ময়না তদন্তের পর সব তথ্য জানা যাবে। মৃত সেলিম কুমিল্লার মেঘনা থানার গবিন্দপুর গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে। সে ঢাকার ২৯ নং দক্ষিণ শাহজাহানপুর রেলওয়ে কলোনী এলাকায় পরিবারের সঙ্গে থেকে দিনমজুর হিসেবে বিভিন্ন ধরনের কাজ করতো।

You must be logged in to post a comment.