ডেমরায় টায়ারের দোকানে ধুর্ধষ চুরি:মামলা
ডেমরা নিউজ: ডেমরায় ‘বিসমিল্লাহ ব্যাটারি এন্ড টায়ার’ নামীয় একটি দোকানে ধুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ওই দোকানের ৫২ পিস টায়ার, ৫০ পিস টিউব, ২৯ লিটার মবিল ও ১টি হাত ঘড়ি চুরি হয় যার মূল্য প্রায় ৫ লক্ষ ৮৯ হাজার টাকা। এ বিষয়ে রোববাবার দিনগত রাতে ভুক্তভোগী দোকানের মালিক সেলিম ডেমরা থানায় অজ্ঞাত চোর বা চোরদের বিরুদ্ধে মামলা করেন। গত ২০ জুলাই ভোর সকালে আমুলিয়া পূর্বপাড়া ডেমরা-রামপুরা সড়কের পাশে দোকানটিতে এ ধুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ সময় দোকানের ৪ টি সিসি ক্যামেরা চোরেরা নষ্ট করলেও চুরির ভিডিও ডিভিআর এ রয়ে যায়। তবে এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী ব্যবসায়ী সেলিম জানায়, গত ১৯ জুলাই যথারীতি দোকান বন্ধ করে আমি বাড়ী চলে যাই। পরে ২০ জুলাই ভোররাতে একটি মহিন্দ্র ভলেরো নামে সাদা পিকআপে করে ৪ জন চোর সাটারের তালা ভেঙ্গে দোকানের ওইসব মালামাল নিয়ে যায় যার ভিডিওতে চোরদের চেহারা বোঝা যায়নি। এদিকে চোরেরা প্রথমে দোকানের সব ক্যারো নষ্ট করে ফেললেও ডিভিআর এ ফুটেজ রয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, এ ঘটনায় আসামি গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

You must be logged in to post a comment.