ডেমরায় শিশু ধর্ষণের চেষ্টায় গ্রেফতার ১
ডেমরানিউজঃ ডেমরায় ৪র্থ শ্রেণীতে পড়–য়া ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় শ্লীলতাহানী করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৃতের বাবা শনিবার রাতে ডেমরায় থানায় লম্পট শাহাবুদ্দিন ওরফে শাবুর (৩৮) বিরুদ্ধে মামলা করেন। পরে ওই রাতেই আমুলিয়া পশ্চিমপাড়ার শাবুর বাড়ী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত নাজিম উদ্দিন বাবুলের ছেলে। রোববার সকালে শাবুকে আদালতে পাঠানো হয়। পরে আদালত ভুক্তভোগী শিশুটির জবানবন্দি শেষে শাবুকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানান ডেমরা থানার ওসি (তদন্ত) মো. সেলিম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি (তদন্ত) সেলিম বলেন, ভুক্তভোগী মেয়েটি শাবুর প্রতিবেশী। গত ৩ সেপ্টেম্বর বিকালে ওই শিশু তার খেলার সাথিদের সঙ্গে শাবুর দোতলা ভবনের ছাদের বাগানে লুকোচুরি খেলতে যায়। পরে ছাদের পানির ট্যাংকির পশ্চিম পাশে একা পেয়ে উলঙ্গ হয়ে শাবু মেয়েটির ওপর ঝাপিয়ে পড়ে এবং তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়া শ্লীলতাহানী করে। এ সময় মেয়েটির ডাক চিৎকারে তার বান্ধবীরা উপস্থিতিতে শাবু পালিয়ে যায়। এদিকে মেয়েটি এ ঘটনা তার বান্ধবীসহ বাবা মায়ের কাছে খুলে বললে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

You must be logged in to post a comment.