leadnewsঅপরাধডেমরা

ডেমরায় যৌতুক চেয়ে স্ত্রী নির্যাতন ॥ স্বামী গ্রেফতার

ডেমরা নিউজঃ ডেমরায় যৌতুকের দাবিতে মোছা. জান্নাত আক্তার (২৬) নামে এক গৃহবধূ তার স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় শনিবার ওই ভুক্তভোগী গৃহবধূ ডেমরা থানায় তার স্বামী মো. হানিফ ওরফে শেখ কাজীর (৩০) বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ শনিবার রাতে হানিফকে গ্রেফতার করে রোববার বেলা ১১ টায় আদালতে পাঠায়। তিনি ডেমরার পাইটি এলাকার মো. মিসির আলীর ছেলে।

ভুক্তভোগীর বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মোহাম্মদ হানিফ বলেন, গত ৭ বছর আগে হানিফের সঙ্গে বিয়ে হয় ভোলার দৌলতখান থানার কলাকোপা গ্রামের মৃত সামসুদ্দিনের মেয়ে জান্নাতের। ওই সংসারে বর্তমানে মীম নামে ৬ বছরের একটি মেয়ে রয়েছে। এদিকে গত কয়েক বছর ধরে জান্নাতের কাছে হানিফ ৫০ হাজার যৌতুক চেয়ে তার ওপর শারিরিক ও মানসিক চাপ সৃষ্টি করতে থাকে। গত ২৭ জানুয়ারী দিনগত রাত ৯ টার দিকে হানিফের একই দাবি অস্বীকার করায় তিনি জান্নাতকে এলোপাথারী মারধর করে নিলাফুলা জখম করে।