কাশ্মীরে ৫ ভারতীয় সেনা নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে অভিযান চলাকালে ভারতের এক সেনা কর্মকর্তাসহ পাঁচ সদস্য নিহত হয়েছেন। সোমবার ভোরে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে।
সামরিক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, লুকিয়ে থাকা দুর্বৃত্তরা অভিযানকারী দলের ওপর ব্যাপক গুলি বর্ষণ করে। এতে একজন জুনিয়র কমিশন্ড অফিসারসহ অন্য পদমর্যাদায় ৪ জন গুরুতর আহত হন। পরে আহত ওই ৫ সেনার মৃত্যু হয়।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যেসব হামলা হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সোমবার ভোরে পুঞ্চ সেক্টরের সুরানকোট এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে নামে সেনা সদস্যরা। সেখানে কয়েকজন ভারী অস্ত্রধারী এলাকাটিতে অবস্থান করছেন গোপন সংবাদের ভিত্তিতেই সেখানে যায় তারা। একপর্যায়ে অস্ত্রধারীদের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয় সেনাদের।
সোমবার সকালেই দু’টি পৃথক ঘটনায় অনন্তনাগ এবং বান্দিপোরায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই কাশ্মীরি নিহত হয়।

You must be logged in to post a comment.