leadnewsডেমরা

ডেমরায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ডেমরা নিউজঃ ডেমরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহত্তর ডেমরা থানার ১০৩ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার দুপুরে ডেমরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। ডেমরা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-তেজগাঁও উন্নয়ন সার্কেলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সার্কেল অফিসার বেগম শাহনাজ সুলতানা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সংবর্ধনা শেষে ডেমরা ইউনিয়ন পরিষদেদের সাবেক প্রেসিডেন্ট ও চেয়ারম্যানদের নামে ১১ টি সড়কের নামকরণ ও তোরণ নির্মাণের উদ্বোধন করা হয়েছে।