leadnewsডেমরা

ডেমরায় বিএনপি নেতা গ্রেফতার

ডেমরা নিউজঃ ডেমরায় মো. মিজানুর রহমান ওরফে জামাই মিজান (৪০) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শুক্রবার রাতে ডেমরার মীরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে ওই এলাকার হাজী জহুরের বাড়ীর ভাড়াটিয়া বাচ্চু মিয়ার ছেলে। গত ২৮ আগষ্ট ডেমরা থানায় দায়ের করা ৪৩ নং মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. সেলিম জানায় , গ্রেফতারকৃত মিজান ডেমরা থানা যুবদলের একজন সক্রিয় নেতা। তার নেতৃত্বে গত ২৮ আগষ্ট বিকালে এক থেকে দেড়শ জন বিএনপির উশৃঙ্খল নেতাকর্মী অস্ত্র-শস্ত্রসহ ডেমরার বাহির টেংরার ওরিয়েন্টাল স্কুলের সামনে রাস্তায় বেআইনিভাবে সংঘবদ্ধ হয়। এ সময় তারা সরকবার ও রাষ্ট্র রিরোধী দাঙ্গা সৃষ্টি করে। এদিকে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে আসলে বিএনপি নেতারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে তারা পুলিশের কাজে ব্যবহৃত সরকারী লেগুনায় (ঢাকা মেট্রো ঠ-১১-১৭০৯) ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি (তদন্ত) সেলিম আরও জানান, জামাই মিজান এলাকার চিহ্নিত একজন ভূমিদস্যু। সে নানা কৌশলে মানুষের জায়গা জমি নিজের নামে লিখিয়ে নেয় বলে তার নামে একাধিক অভিযোগ রয়েছে। এমনকি সে নিজের শ^শুরের জায়গা পর্যন্ত তার শ্যালকের মাধ্যমে নিজের নামে কৌশলে লিখিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।