বাউফলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ শনিবার সূর্যমনি ও দাশপাড়া ইউনিয়নে পৃথক পৃথক সময় এ দোয়া মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃশহিদুল আলম তালুকদার। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকশত নেতাকর্মী অংশ গ্রহন করেন। আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও গতকাল শুক্রবার বিকেলে কালিশুরী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি দলীয় প্রার্থী সাবেক এমপি মোঃ শহিদুল আলম তালুকদার। কালিশুরী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃদলিল উদ্দীন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও কেশবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তছলিম তালুকদার ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ।


You must be logged in to post a comment.