leadnewsআন্তর্জাতিক

রুশ সীমান্তে ১৭ বিদেশি গোয়েন্দা বিমানের হানা

রাশিয়ার সীমান্তের কাছে গত এক সপ্তাহে হানা দিয়েছে ১৭টি বিদেশি গোয়েন্দা বিমান। এতথ্য নিশ্চিত করে রুশ সশস্ত্র বাহিনীর সংবাদপত্র কারাসনয়া জাভেজদা জানিয়েছে, সীমান্তের কাছাকাছি অঞ্চলে এসব বিদেশি গোয়েন্দা বিমানকে শনাক্ত করা হয়েছে। খবর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম স্পুত্নিকের।

বিদেশি গোয়েন্দা বিমানকে তাড়াতে এবং আকাশ সীমায় অনুপ্রবেশ রোধ করতে তিন দফা রুশ যুদ্ধবিমানকে পাঠানো হয়েছে বলে জানায় কারাসনয়া। তবে কোনো বিমান রুশ সীমানায় অনুপ্রবেশ করেনি বলেও খবর জানানো হয়।

রুশ সীমান্তের কাছে এর আগেও বিদেশি গোয়েন্দা বিমানকে ঘোরাফেরা করতে দেখা গেছে এবং এসব বিমান নজরদারি চালানোর চেষ্টা করেছে।