ডেমরায় নারী ও শিশু নির্যাতন আইনে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
ডেমরা নিউজঃডেমরায় নারী ও শিশু নির্যাতন আইনে মো. মামুন হাসান (৩২) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ডেমরা থানার ওয়ারেন্ট অফিসার এএসআই মো. বজলুল করিম সারুলিয়া রসুলনগর এলাকা থেকে মামুনকে গ্রেফতার করেন। তিনি ওই এলাকার মাসুকের বাড়ীর ভাড়াটিয়া আজিজুর রহমানের ছেলে। গতমাসে ডেমরা থানায় মামুনকে গ্রেফতার করে আদালতে পাঠানোর নির্দেশ প্রদান করে বিজ্ঞ আদালত।
এ বিষয়ে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেফতার মামুনের দুই স্ত্রী। নির্যাতন করায় তার বিরুদ্ধে তার প্রথম স্ত্রী আদালতে একটি নারী শিশু নির্যাতন আইনে মামলা করেন। ওই পিটিশন মামলায় মামুন আদালতে হাজিরা দিচ্ছিলনা বলে আদালত তার বিরুদ্ধে ডেমরা থানায় ওয়ারেন্ট দাখিল করেন। এদিকে পলাতক থাকায় ওয়ারেন্ট দাখিলের প্রথমেই মামুনকে গ্রেফতার করা যায়নি।

You must be logged in to post a comment.