ডেমরায় মেসার্স সালাম ডেইরী ফার্ম এন্ড ফুড প্রোডাক্টসের শাখা উদ্বোধন ।
ডেমরা নিউজঃ ডেমরায় মেসার্স সালাম ডেইরী ফার্ম এন্ড ফুড প্রোডাক্টসের শাখা উদ্বোধন করা হয়েছে আজ শনিবার বিকেলে ডেমরার ষ্টাফ কোয়ার্টার সমতট শপিং কমপ্লেক্স এর ফাস্ট ফ্লোরে এ শাখা উদ্বোধন করা হয় ।
মেসার্স সালাম ডেইরী ফার্ম এন্ড ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী হাজী আজাদ মোঃ সাদেকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু। ব্যবসায়ীদের উদ্দেশ্য কাজী মনিরুল ইসলাম মনু বলেন নির্ভয়ে ও সৎ ভাবে আপনারা ব্যবসা করবেন । কেউ আপনাদের কাছে চাঁদা দাবি করলে সাথে সাথে আমাকে জানাবেন আমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো । আলোচনা শেষে ফিতা কেটে মেসার্স সালাম ডেইরী ফার্ম এন্ড ফুড প্রোডাক্টসের শুভ
উদ্বোধন করেন কাজী মনিরুল ইসলাম মনু ।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহমুদুল হাসান পলিন, ৬৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সালাউদ্দিন আহমেদ, ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিক, সমতট শপিং কমপ্লেক্স এর ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন মজুমদার প্রমুখ ।

You must be logged in to post a comment.