সিদ্ধিরগঞ্জে ১০ জুয়াড়ি গ্রেফতার
প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (৩০ এপ্রিল) বিকাল ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিপাড়াস্থ আবুল কালাম প্রধান এর ৩য়-তলাবিল্ডিং এর নিচ তলার ফ্লাটের ভিতরে বিশেষ অভিযানে জুয়ার আস্তানায় ১০ জন জুয়াড়ি’কে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ রাজু (৪০), মোঃ কাওসার হোসেন (৩৮), ৩। জসিম উদ্দিন (৩৩), মোঃ সেলিম মন্ডল (৫০), মোক্তার (৩৮), মোঃ পিয়ার আলী (৫০), মোঃ মনির হোসেন (৪৫), বাবুল (৩৮), মোঃ ইমরান (৩৫) ও মোঃ সামছুদ্দিন (৩৮)। এ সময় তাদের দখল হতে নগদ ১ লক্ষ ১৯ হাজার ৫৯১ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়
র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সাহা এ তথ্য জানান।
তিনি আরও জানান, ওই ফ্লাটে প্রকাশ্য দিবালোকে জুয়ার আস্তানা বানিয়ে জুয়ার আসর চালিয়ে আসছে। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো। গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


You must be logged in to post a comment.