ডেমরায় তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণের আভিযোগ ॥ মামলা
ডেমরা নিউজঃডেমরায় তালাক দেওয়ার পরও এমবিএ প্রথম বর্ষে অধ্যয়নরত স্ত্রীকে বাড়ীতে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে শাহ ইমরান জাহান রবিন (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটি বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে রবিন ও তার মা মমতাজ বেগমসহ (৬৪) তার সহযোগী যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া দরবার শরীফে রোড এলাকার রাসেল বাবুর (৩৮) বিরুদ্ধে মামলা করেন। রবিন ডেমরার কোনাপাড়া ইসলামিয়া রোড এলাকার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে। তবে আসামিরা বর্তমানে পলাতক রয়েছে। এদিকে মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসি (ওসিসি) সেন্টারে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
ভুক্তভোগীর বরাত দিয়ে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, এমবিএ অধ্যয়নরত মেয়েটির সঙ্গে গত ১৭ জানুয়ারী বিয়ে হয় রবিনের। কিন্তু বিয়ের কিছুদিন পরেই তাদের মধ্যে সাংসারিক ঝামেলা শুরু হয়। ওই ঝামেলার জেরে গত ৮ মার্চ মেয়েটির কাছ থেকে জোর করে তালাকনামায় সাক্ষর রাখে রবিন, তার মা ও রাসেল বাবু। এদিকে তালাকের পর পিত্রালয়ে না যেতে দিয়ে রবিনের বাড়ীতেই মেয়েটিকে রেখে দিয়ে সে প্রায়ই তাকে ধর্ষণ করত। গত ২২ এপ্রিল রাতেও মেয়েটিকে ধর্ষণ করে রবিন। পরবর্তীতে মেয়েটি গত ২৪ এপ্রিল তার পিত্রালয়ে পালিয়ে চলে আসতে সক্ষম হয়।


You must be logged in to post a comment.