ডেমরায় কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা
মো. মাহাবুবুর রহমান ভুইয়া
ডেমরায় ১৪ বছরের এক কিশোরী জোর পূর্বক ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে ডেমরা থানায় ধর্ষক ফরহাদসহ (২০) তার অজ্ঞাত আরও ২ সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই কিশোরীর মা। তবে আসামীরা বর্তমানে পলাতক রয়েছে। লম্পট ফরহাদ ডেমরার ডগাইর বাদশা মিয়া রোডের হিজলতলার খোকন সাহেবের বাড়ির ভাড়াটিয়া সোহরাব মিয়ার ছেলে।
বাদিনীর বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসার ¯েœহাশীষ জানায়, ধর্ষিতা গত ২১ মার্চ রাতে ঘরের জন্য চিরা ও তার ছোট ভাই বোনের জন্য চিপস্ কেনার উদ্দেশ্যে তাদের বাড়ির সামনের দোকানে যায়। সেখানে প্রয়োজনীয় জিনিস না পেয়ে মেয়েটি ডগাইর দক্ষিণ পশ্চিম পাড়ার দোকানে যায়। এ সময় পথে পূর্ব পরিকল্পিতভাবে ধর্ষক ফরহাদ তার এক সহযোগীকে নিয়ে মেয়েটির মুখ চেপে ধরে ওই এলাকা জনৈকা লাভলী বেগমের পরিত্যক্ত বাড়ির টিনের ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ফরহাদের ২ সহযোগী বাইরে দাড়িয়ে পাহারা দেয়। পরে নৈশ প্রহরীর বাঁশির আওয়াজ পেয়ে লম্পটেরা মেয়েটিকে ফেলে চলে যায়। এদিকে বাসায় ফেরার পর মেয়েটির শারীরিক অবস্থা খারাপ দেখে তার মায়ের জিজ্ঞাসাবাদে ধর্ষিতা পরের দিন সকালে সব ঘটনা খুলে বলে। এ সময় অসুস্থ্য অবস্থায় তার মা ভুক্তভোগীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে ধর্ষণের শিকার কিশোরীকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ৬ দিনের চিকিৎসা শেষে তার মা উক্ত মামলাটি দায়ের করেন। আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানায় ¯েœহাশীষ।

You must be logged in to post a comment.