রূপগঞ্জে শহীদ জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন
জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা বিএনপির আয়োজনে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দাপার্কে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জায়েদ হোসেন রুজেল,থানা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমাউন আকন্দ, সহ সভাপতি হাজী বাশির উদ্দিন বাচ্চু, তারাব পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধূরী, গোলাকান্দাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, ভোলাব ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, জেলা যুবদল নেতা আশরাফুল হক্ব রিপন, জেলা ছাত্রদল নেতা আনোয়ার ছাদাত ছায়েম, মাহবুবুর রহমান মাহবুব, এ্যাড.আমিরুল ইসলাম ইমন, আবু মাসুম প্রমূখ। সভায় বক্তারা বলেন, অবৈধ সরকারের পতন ঘটাতে জনগনকে সাথে নিয়ে নেতাকর্মীদের কাজ করতে হবে। আসতে জাতীয় সংসদ নির্বাচনে যেকোন মুল্যে জুলুমবাজ আওয়ামীলীগের অবৈধ পন্থায় ভোট গ্রহন প্রতিহত করা হবে। জাতীয়তাবাদী শক্তিকে আরো দৃঢ় করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

You must be logged in to post a comment.