ডেমরায় ইয়াবা-হেরোইন ও গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডেমরা নিউজ:ডেমরায় র্যাব-১০ ও থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন ও গাঁজাসসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের শরীর তল্লাশি করে ৯২০ পিস ইয়াবা, ১কেজি ৬শ’গ্রাম গাঁজা ও ১শ’ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। বুধবার সকালে ও দুপুরে দুই দফায় তাদের অদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। বুধবার সকালে ও মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সময় তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, রূপগঞ্জের চনপাড়া বস্তির আবদুস সালামের ছেলে মো. বিল্লাল হোসেনকে (৪৭) গলাকাটা ব্রীজ সংলগ্ন থেকে ৭শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। ডেমরার নড়াইবাগের মৃত আব্দুর রহমানের ছেলে জাহিদ আলীকে (৩৪) তার বসত ঘর থেকে ২২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব-১০। আনোয়ার হোসেন (২৭) ও মো. আবুল কালামকে (২৮) ডগাইর বাজার থেকে ১ কেজি ৫শ’ গ্রাম গাঁজা, ইমরান হোসেন ওরফে পারভেজকে (২৬) বামৈল এলাকা থেকে ১শ’ পুড়িয়া হেরোইন ও মহর অলীকে (৫৫) ডেমরা কলেজ সংলগ্ন থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। এ বিষয়ে বুধবার বেলা ১১ টায় ও মঙ্গলবার রাতে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৫টি মামলা হয়েছে।

You must be logged in to post a comment.