leadnewsডেমরা

ডেমরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

শহীদুল্লাহ গাজী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ডেমরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
কোনাপাড়া শান্তিবাগ পঞ্চায়েত কমিটির আয়োজনে সোমবার দুপুরে শান্তিবাগ মোড়ে এ সভা অনুষ্ঠিত হয় ।
শান্তিবাগ পঞ্চয়েত কমিটির সভাপতি আলহাজ¦ আব্দুস সালাম প্রধান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু । প্রধান আলোচক ছিলেন ঢাকা দক্ষিন সিটি করপোরেশন এর ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দিন ভূইয়া সেন্টু, বিশেষ অতিথি ছিলেন ,যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান খাঁনসহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মি ও এলাকার বিশিষ্ট জনেরা।
বক্তব্য শেষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ই আগষ্ট ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামানায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।