leadnewsডেমরা

ডেমরায় আত্মহত্যার চেষ্টা

ডেমরা নিউজঃ ডেমরায় শিরিন (২০) নামে এক গার্মেন্টকর্মী নদিতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ডেমরার সুলতানা কামাল সেতুতে এ ঘটনা ঘটে। শিরিন কুমিল্লার নাঙ্গলকোট থানার হর্শদিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আর কে স্পিনিং কারখানার কোয়ার্টারে থেকে কাজ করেন। বর্তমানে শিরিনের কোন পরিবার পরিজন নেই বলে বিষন্নতায় তিনি আত্মহত্যার চেষ্টা করেছে জানিয়েছেন তিনি।

ডেমরা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০ টার দিকে শিরিন ডেমরার সুলতানা কামাল সেতুর উপর থেকে আত্মহত্যার উদ্যেশ্যে শীতলক্ষ্যা নদিতে লাফিয়ে পড়েন। এ সময় নৌকার মাঝি ও স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। এদিকে গুরুতর অবস্থায় পুলিশ মেয়েটিকে স্থানীয় লতিফ বাওয়ানী জুট মিলের চিকিৎসাকেন্দ্রে এনে সুস্থ্য করে তোলেন।

এ বিষয়ে ডেমরা থানার অপারেশন অফিসার স্নেহাশিস রায় জানায়, ভিকটিম মেয়েটির কোন পরিবার নেই। শেষ পর্যন্ত মেয়েটিকে নির্ভরযোগ্য কোন ব্যক্তির কাছে হস্তান্তর করা না গেলে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হবে।